ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯৭৪ জন সিনিয়র অফিসার নেওয়া হবে। যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।