বিসিএস রিটেনের প্রস্তুতি

education Rubel Published on 4th Nov 2024
বিসিএস রিটেনের প্রস্তুতি

আমি যেভাবে রিটেনের প্রস্তুতি নিয়েছিলাম : ৩৮ আমার প্রথম বিসিএস ছিলো। যা পড়াশুনা করছি ওই ৩৮ এর সময়ই। ৪০ এ পড়ার সময়ই পাই নাই। আমি চেষ্টা করেছিলাম প্রিলির রেজাল্টের আগে ম্যাথ আর বিজ্ঞান শেষ করতে। #গনিত: ৯-১০ এর সাধারণ + উচ্চতর গনিত চ্যাপ্টার ধরে ধরে শেষ করতাম। উদাহরণ, কাজ, অনুশীলনী সব করতাম। ১১-১২ এর বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সরলরেখা করতাম। আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট থেকে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ থেকে ২০-২৫ টা জ্যামিতি পড়েছিলাম। ম্যাথের জন্য কোন গাইড বই দরকার নাই। #মানসিক_দক্ষতা: বিগত বছরের প্রশ্ন + ওরাকল + অ্যাসিউরেন্স ডাইজেস্ট দেখেছিলাম। #ইংরেজি: এই অংশে ভালো করার জন্য প্রচুর প্রাকটিস প্রয়োজন। আমার মনে আছে, ৩৮ এর সময় assurance এর বইতে ২৫ টি passage এর সবগুলো করেছিলাম। আর ট্রান্সলেশন + রিট্রান্সলেশন এর জন্য প্রতি মাসের সম্পাদকীয় থেকে অনুশীলন করতাম। সাথে assurance + ক্যাডার'স অনুবাদবিদ্যা বই থেকে প্রাকটিস করতাম। প্রায় ৫০ টা ট্রান্সলেশন আর ৫০ টা রিট্রান্সলেশন করে গেছিলাম। এক্সামের ডেট দেওয়ার পর রচনা গুছিয়েছিলাম। তবে তখন গ্রুপ থেকে প্রচুর হেল্প পেয়েছি। বড় ভাই+আপুরা রচনা নোট করে গ্রুপে পিডিএফ দিতেন। আমাদের কাজ ছিলো প্রিন্ট করে পড়ে ফেলা। #বাংলা: ব্যাকরণ অংশ ভালো করে প্রিপারেশন নিলে ২৭-২৮ পাওয়া অসম্ভব কিছু না। বাগধারা, বাক্য শুদ্ধি, বাক্য পরিবর্তন, বাংলা বানানের নিয়ম, শব্দ গঠন এগুলো যে কোন একটা বই থেকে পড়ে ফেলবেন। বাগধারা পড়েছিলাম সম্পাদকীয় বিশেষ সংখ্যা থেকে। বাকিগুলো প্রফেসর আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট দেখেছিলাম। সাহিত্য + দরখাস্ত + কাল্পনিক সংলাপ এ দুটো বই থেকে দেখেছিলাম। সাহিত্য ৩ মার্কের জন্য পৃষ্ঠা ভরে লেখার কিছু নাই। গ্রন্থ সমালোচনা সম্পাদকীয় বিশেষ সংখ্যা+ ডাইজেস্ট দেখেছিলাম। রচনা ইংরেজি অংশে বলেছি। #বাংলাদেশ: সংবিধান আর মুক্তিযুদ্ধ ভালো করে পড়েছিলাম। আরিফ খানের সংবিধান পড়েছিলাম।বাকিগুলো প্রতি চ্যাপ্টারের মেইন কয়েকটা প্রশ্ন পড়তাম। এতে পুরো অধ্যায়ের বিষয়বস্তু মাথায় ঢুকে যেত। ওভাবেই লিখে আসছি। টু দ্যা পয়েন্ট পড়তাম & লিখছিও তাই। কোন রকম সূচনা/উপসংহার লিখি নাই। অ্যাসিউরেন্স + প্রফেসরস পড়েছিলাম সাথে সম্পাদকীয়। #আন্তর্জাতিক: কনসেপচুয়াল পার্ট টা ভালোভাবে পড়তাম। যদিও সব প্রশ্ন কমন আসতো না। অ্যাসিউরেন্স +প্রফেসরস দেখতাম। এম্পিরিকাল পার্ট গ্রুপে বিভিন্ন ইস্যু পিডিএফ করে দিত। ওগুলাই পড়তাম। সাথে অ্যাসিউরেন্স থেকে টুকটাক দেখতাম + সম্পাদকীয়। প্রাসঙ্গিক মানচিত্র দিতাম। প্রবলেম সলভিং অ্যাসিউরেন্স দেখেছিলাম। #বিজ্ঞান: বিজ্ঞানের প্রশ্ন হয় ১/২, ১,২, মার্কের। কিন্তু ওরাকলে দেখতাম বেশ বড় করে উত্তর করা। মিলারস পড়েছিলাম। সাথে অ্যাসিউরেন্স ডাইজেস্ট। কম্পিউটার পার্ট মুজিবুর রহমানের ICT + ইজি কম্পিউটার + ডাইজেস্ট দেখেছিলাম। ইলেকট্রনিকস পার্ট শাহজাহান তপন + ডাইজেস্ট দেখেছিলাম। প্রাসঙ্গিক লেখার চেষ্টা করবেন। টুকটাক সবাই উল্টাপাল্টা লিখে সব উত্তর করার জন্য। আমিও করেছি। তবে খেয়াল রাখবেন সেটা যেনো মোট নাম্বারের ১০% এর বেশি না হয়। পত্রিকা পড়ার অভ্যাস কম ছিলো। তাই প্রতি মাসে সম্পাদকীয় পড়তাম।

🗓️ আজকের তারিখ 11th Sep 2026
📅 পরবর্তী পরীক্ষার সময়
২০তম গ্রেড

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক MCQ

2026-09-18

BCS

৫০তম BCS – ৩য় ধাপের ভাইভা

2026-09-13

41 bcs preliminary exam

19 March 2021

42 bcs preliminary exam

26 February 2021

43 bcs preliminary exam

29th October 2021

See more
🔤 প্রতিদিন ১০ টি ইংরেজি শব্দ অর্থ
Strange
 অদ্ভুত (Adj.), অপরিচিত (Adj.), অচেনা (Adj.), আজব (Adj.), বহিরাগত (Adj.), বিদেশাগত (Adj.), অবিদিত (Adj.), অজানা (Adj.), অপরূপ (Adj.), উদ্ভটি (Adj.), আনকা (Adj.), অনাসৃষ্টি (Adj.), দূরবর্তী (Adj.)
Solid
 কঠিন (Adj.), শক্ত (Adj.), দৃঢ় (Adj.), নিরেট (Adj.), ঘন (Adj.), সারবান্ (Adj.), পদার্থপূর্ণ (Adj.), অনড় (Adj.), পূর্ণগর্ভ (Adj.), নিয়তাকার (Adj.), কলিষ্ঠ(Adj.), ধনবান (Adj.), নির্ভরযোগ্য (Adj.), অপরিবর্তনীয় (Adj.), গুরুভার (Adj.), সর্বজনসম্মত (Adj.),
Thin
 পাতলা (Adj.), কৃশ (Adj.), তরল (Adj.), জনবিরল (Adj.), দুর্বল (Adj.), রোগা (Adj.), সরু (Adj.), বিরল (Adj.), শীর্ণ (Adj.), কাহিল (Adj.), অস্থূল (Adj.), ক্ষীণকায় (Adj.), অপুষ্ট (Adj.), নগণ্য (Adj.), তনূকৃত (Adj.), জলবৎ (Adj.), ফাঁকফাঁক (Adj.), সামান্য (Adj.
Small
 ছোট (Adj.), ক্ষুদ্র (Adj.), সামান্য (Adj.), কম (Adj.), ক্ষুদ্রায়তন (Adj.), স্মল (Adj.), ক্ষুদ্রাকার (Adj.), অল্পসংখ্যক (Adj.), মিহি (Adj.), নগণ্য (Adj.), ছোটো (Adj.), নেংটি (Adj.), পাতি (Adj.), অণু (Adj.), হ্রস্ব (Adj.), ক্ষুদ্রকায় (Adj.), খর্ব (Adj.),
Soft
 নরম (Adj.), মোলায়েম (Adj.), মনোরম (Adj.), কোমল (Adj.), সহজ (Adj.), নমনীয় (Adj.), অকঠোর (Adj.), মৃদু (Adj.), কোমলাঙ্গ (Adj.), অনুচ্চ (Adj.), বিটুমেন্যুক্ত (Adj.), দরদি (Adj.), মেয়েলি (Adj.), সস্নেহ (Adj.), মেয়েলী (Adj.), শান্ত (Adj.), লঘুগামী (Adj.),
Slow
ধীরগতি; মন্থর; পিছিযে পড়েছে এমন
White
 শ্বেত , সাদা
 শ্বেত , সাদা
 অশুদ্ধ , ভুল , অন্যায্য , অবৈধ , মিথ্যা , ভ্রম
Simple
 সহজ (Adj.), সরল (Adj.), সাধারণ (Adj.), অনাড়ম্বর (Adj.), সাদাসিধা (Adj.), সাদা (Adj.), অদক্ষ (Adj.), সরলপূর্ণ (Adj.), অমিশ্র (Adj.), ডাহা (Adj.), অজটিল (Adj.), অযৌগিক (Adj.), অযুগ্ন (Adj.), ছলচাতুরীহীন (Adj.), ভঙ্গিশূন্য (Adj.), অক্রূর (Adj.), ইতর (Adj.)
Special
 বিশেষ (Adj.), বিশিষ্ট (Adj.), নির্দিষ্ট (Adj.), খাস (Adj.), কেমনতর (Adj.), বৈশিষ্ট্যসূচক (Adj.), অসাধারণ (Adj.), অস্বাভাবিক (Adj.), স্বতন্ত্র (Adj.), অন্তরঙ্গ (Adj.)